ওসমানী মেডিকেলের দুই শিক্ষার্থীকে উ*ত্য*ক্ত, যুবক আ ট ক
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর একটি ওয়াকওয়েতে বসে গল্প করার সময় ওসমানী মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীকে উত্যক্ত করা ও টাকা দাবির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে বায়োজিদ নামের ওই যুবককে আটক করা হয় বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মো. মনজুরুল আলম।
আটক বায়োজিদ (১৯) নগরীর মুন্সিপাড়ার মো. হযরত আলীর ছেলে।
এসএমপি’র মিডিয়া বিভাগ জানায়, বুধবার রাত ৮টার দিকে নগরীর সাগরদিঘীরপাড় এলাকার ওয়াকওয়েতে বসে গল্প করছিলেন ওসমানী মেডিকেল কলেজের এক ছাত্র ও এক ছাত্রী। এসময় বায়োজিদ সেখানে গিয়ে তাদেরকে উত্যক্ত করে। একপর্যায়ে তাদেরকে অনৈতিক কার্যকলাপ করার মিথ্যা অভিযোগ দিয়ে টাকা দাবি করে। খবর পেয়ে এসএমপির নগর গোয়েন্দা পুলিশের একটি দল স্থানীয় লোকজনের সহায়তায় বায়োজিদকে আটক করে।
সিলেটভিউ২৪ডটকম