• সিলেট, রাত ২:৪৭, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলার সম্মেলন অনুষ্ঠিত

admin
প্রকাশিত মে ২৩, ২০২৬
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলার সম্মেলন অনুষ্ঠিত

Manual5 Ad Code

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলার সম্মেলন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি বার্ষিক সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

 

 

অনুষ্ঠিত ত্রি বার্ষিক সম্মেলনে জীতেন্দ্র বিশ্বাসকে সভাপতি ও বঙ্কবিহারী নাথকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়।

কোম্পানীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ।

Manual1 Ad Code

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।

Manual7 Ad Code

 

প্রধান বক্তা হিসাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল।

 

Manual6 Ad Code

বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সহ অর্থ সম্পাদক হারাধন দাস প্রভাস, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব রজত কান্তি চক্রবর্তী, ছাত্র ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব মিথিল পাল প্রান্ত, জেল সদস্য স্বপন তালুকদার সহ কোম্পানীগঞ্জ উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে সভাপতিত্ব করেন নরেশ চন্দ্র দাস। সম্মেলনে ইউনিয়ন পর্যায়ের কাউন্সিলরদের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।

 

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com