• সিলেট, রাত ১:১৯, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জিয়ার রাষ্ট্রদর্শন আজও প্রাসঙ্গিক: কয়েস লোদী

admin
প্রকাশিত জুন ৯, ২০২৬
জিয়ার রাষ্ট্রদর্শন আজও প্রাসঙ্গিক: কয়েস লোদী

Manual5 Ad Code

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘রাষ্ট্রদর্শন আজও প্রাসঙ্গিক’। তিনি বাংলাদেশী জাতীয়তাবাদের অগ্রদূত ছিলেন। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে তাঁর অবদান এদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বর্তমান প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও চেতনা পৌঁছে দিতে ন্যাশনালিষ্ট রিসার্চ ফোরামের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি আরো বলেন, শহীদ জিয়ার উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি আজো আমাদের অনুপ্রেরণা জোগায়। তাঁর দেখানো পথ ধরেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এগিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (০৯ জুন) নগরীর মির্জাজাঙ্গালস্থ অভিজাত হোটেলের হলরুমে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ন্যাশনালিষ্ট রিসার্চ ফোরাম, সিলেট-এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও ন্যাশনালিষ্ট রিসার্চ ফোরামের আহ্বায়ক জহিরুল ইসলাম আলালের সভাপতিত্বে ও এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি এবং ন্যাশনালিষ্ট রিসার্চ ফোরামের সদস্য সচিব দেবব্রত দে সুনামের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু,।

Manual5 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কামরান হোসেন হেলাল, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির খান, জেলা বিএনপির সহ-গণশিক্ষা সম্পাদক হাসান মঈন উদ্দিন আহমেদ মঈনুল।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সজিব আল, হোসেন আহমদ রোহান, রাজু, এস.এম শাহরিয়ার রাফি, বাছিদ ইসলাম, ফয়ছল আহমেদ, রায়হান আহমদ মাহফুজ, হুমায়ুন রশিদ শাহ।

Manual8 Ad Code

উপস্থিত ছিলেন. মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রহিম বক্স, খলিলুর রহমান খলিল, খালেদ আহমদ, মুজিব আহমেদ, খালিক আহমেদ,সিমন সিংহা, রনি সিংহা, সাঈদুর রহমান, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক তাহসিন মেহদী প্রিন্স, দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুন্না ঘোষ,নির্যর রায় সিব্বির আহমেদ, রিপন সিংহা, ফয়সল আমিন, সিরাজ খান, শরিফ আহমদে প্রমুখ।

Manual1 Ad Code

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ফোরামের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com