• সিলেট, সন্ধ্যা ৭:২৫, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার মুক্তাদিরের সমর্থনে মহিলা দলের প্রচারণা

admin
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৬
সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার মুক্তাদিরের সমর্থনে মহিলা দলের প্রচারণা

Manual2 Ad Code

সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার মুক্তাদিরের সমর্থনে মহিলা দলের প্রচারণা

Manual8 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সিলেট জাতীয়তাবাদী মহিলা দল শনিবার নগরীতে প্রচারণা চালায়।

কানিশাইল খেয়াঘাট থেকে মজুমদারপাড়া ,ঘাসিটুলা মোকাম বাড়ি পর্যন্ত ঘরে ঘরে মহিলাদেরকে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার জন্য অনুপ্রাণিত করা হয়।

নেতৃবৃন্দ বলেন, বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করলে মহিলাদের শিক্ষা স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে।

Manual8 Ad Code

এসময় প্রচারণায় অংশ নেন মহিলা দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা বিএনপি সহ সভাপতি সামিয়া বেগম চৌধুরী, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফাতেমা জামান রোজী, রাহিলা জেরিন কানন, খালেদা আক্তার, কাজী আমাল রীতা, শারমিন আক্তার, নাছিমা বেগম, হালিমা বেগম, ফারজানা আক্তার পপি প্রমুখ।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com