• সিলেট, সকাল ৯:১১, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বানিয়াচংয়ে সুজন’র ‘জনগণের মুখোমুখি অনুষ্ঠান’ সম্পন্ন

admin
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৬
বানিয়াচংয়ে সুজন’র ‘জনগণের মুখোমুখি অনুষ্ঠান’ সম্পন্ন

Manual6 Ad Code

বানিয়াচংয়ে সুজন’র ‘জনগণের মুখোমুখি অনুষ্ঠান’ সম্পন্ন

Manual7 Ad Code

বানিয়াচং প্রতিনিধি

Manual6 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের প্রতিদ্বন্দ্বিকারী সংসদ সদস্য পদপ্রার্থীদের নিয়ে সুজন-সুশানের জন্য নাগরিক বানিয়াচং উপজেলা কমিটির আয়োজনে ‘জনগণের মুখোমুখি অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে সুজন’র বানিয়াচং উপজেলা কমিটির সভাপতি দেওয়ান শোয়েব রাজার সভাপতিত্বে এবং সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় উপজেলার শহিদ মিনার চত্বরে ‘জনগণের মুখোমুখি অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়।

সুজন হবিগঞ্জ জেলা কমিটির সার্বিক সহযোগিতায় এবং বানিয়াচং উপজেলা কমিটির আয়োজনে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে সাধারণ ভোটাররা সরাসরি এমপি প্রার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন আর প্রার্থীরা তাদের প্রশ্নের জবাব দেন এবং এলাকার উন্নয়নে একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জনগণের মুখোমুখি অনুষ্ঠানে হবিগঞ্জ-২ আসনের তিনজন প্রার্থী এক মঞ্চে উপস্থিত হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রার্থীরা হলেন আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন (ধানের শীষ), আব্দুল বাছিত আজাদ (দেওয়াল ঘড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী আফছার আহমদ রুপক (ফুটবল)।

Manual7 Ad Code

জনগণের মুখোমুখি অনুষ্ঠানে প্রার্থীদের বক্তব্য এবং প্রশ্নোত্তরের পাশাপাশি বক্তব্য প্রদান করেন সুজন হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি -এ এস এম মহসিন চৌধুরী, সহসভাপতি, আব্দুর রকিব, সম্পাদক চৌধুরী মিজবাহুল বারী লিটন, সাংগঠনিক সম্পাদক মোতালিব তালুকদার দুলাল ইয়ুথ লিডার, আল আমিন সাইফী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুজন বানিয়াচং উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি শাহাব উদ্দিন আহমেদ।

এছাড়াও জনগণের মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজন বানিয়াচং উপজেলা কমিটির কোষাধ্যক্ষ বদরুল লস্কর, নির্বাহি সদস্য শামসুল জুয়েল, এইচএম খাইরুজ্জামান রাজিব, সৈয়দ সুহেল রানা, এম আর ঠাকুর, হৃদয় হাসান শিশির, সাজ্জাদ বিন লাল, মামুন মিয়া, মামুনুর রশিদ, এহিয়া মিয়া, সাব্বির চৌধুরী সোহাগ, হাসান মো. পিয়াস প্রমূখ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সুজন বানিয়াচং উপজেলা কমিটির সদস্য মাওলানা সাব্বির আহমদ চৌধুরী সোহাগ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com