সিলেট বিভাগীয় গীতাপাঠ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি জয়ন্ত কুমার দেব বলেছেন, বাধাবিঘ্ন উপেক্ষা করেই আমাদেরকে এগিয়ে যাতে হবে এবং পবিত্র গীতাকে ধারণ করেই সত্যের পথে চলতে হবে। আমরা বীরের জাতি তাই সাহস করে সকল প্রতিকুলতাকে মোকাবলা করে দেশমাতৃকার কল্যাণে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, পবিত্র গীতা আমাদের নৈতিক ও আদর্শিক পথ চলার শিক্ষা দেয়। নতুন প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধ, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হতে হবে এবং পবিত্র গীতার বাণী চর্চার মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
তিনি শনিবার (৩১ জানুয়ারি) নগরীর চৌহাট্টাস্থ শ্রী শ্রী ভোলাগিরি আখড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঘোষিত জাতীয় পর্ষায়ে শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে সিলেট বিভাগীয় গীতাপাঠ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পূজা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি, সাবেক সচিব ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্ট্রি অশোক মাধব রায়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্ট্রি সুদিপ রঞ্জন সেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল বনিক, কেন্দ্রীয় পরিষদ সদস্য সুব্রত দেব, জেলা সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ, ঐক্য পরিষদ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, পূজা পরিষদের হবিগঞ্জ জেলা সহ-সভাপতি অনুপ দেব মনা, পূজা পরিষদ সুনামগঞ্জ শাখার সহ-সভাপতি কলি তালুকদার আরতি, পূজা পরিষদ মৌলভীবাজার জেলার সহ-সভাপতি অসিত দেব, সাধারণ সম্পাদক মহিম দে মধু, ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, আইনজীবী এডভোকেট প্রশান্ত কুমার পাল, সমাজসেবক জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, পূজা পরিষদ মহানগর শাখার সহ-সভাপতি নির্মল কুমার সিনহা, ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, পুজা পরিষদ জেলা সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, মহালয়া উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিপক কুমার দাস, বিশ্বজিৎ গুন, পূজা পরিষদ মহানগর শাখার দপ্তর সম্পাদক হারাধন দেব প্রভাষ, জালাবাদ থানা সভাপতি অরবিন্দু দাশ, কতোয়ালী সভাপতি অরবিন্দু দাশ গুপ্ত বিভু, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, নিখিল মালাকার, সঞ্জয় পাল, অরূন বিশ্বাস, দীপংকর দাস, অর্পণ দাস, সঞ্জীব দত্ত, রকি দেব, মিথিল পাল প্রান্ত, সুবিনয় আচার্য্য, অপরেশ দাস অপু, রথীন্দ্র রায়,বকুল চক্রবর্তী, হিমাংশু গুন, রজত কান্তি চক্রবর্তী, বিদ্যুৎ সেন, রনজিত রবিদাস, নিতাই পাল।
প্রতিযোগিতায় বিচারকমন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন- বিনীত কুমার চক্রবর্তী, সুমন চক্রবর্তী, রনবিজয় ভট্টাচার্য্য, দেবল চন্দ্র দাশ ও দেবব্রত চক্রবর্তী।
পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।