• সিলেট, সকাল ৮:৫৫, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তরুণদের শারিরীক ও মানসিক সুস্থতার জন্য পর্যাপ্ত খেলার মাঠের সংস্থান করতে হবে: ভিসি জহিরুল হক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৬
তরুণদের শারিরীক ও মানসিক সুস্থতার জন্য পর্যাপ্ত খেলার মাঠের সংস্থান করতে হবে: ভিসি জহিরুল হক

Manual6 Ad Code

তরুণদের শারিরীক ও মানসিক সুস্থতার জন্য পর্যাপ্ত খেলার মাঠের সংস্থান করতে হবে: ভিসি জহিরুল হক

Manual6 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি
প্

শতবর্ষের ঐতিহ্য লালিত শিক্ষা প্রতিষ্ঠান জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজের এলামনাই এসোসিয়েশন আয়োজিত আন্ত:ব্যাচ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ গত রবিবার বিকেলে স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

ফাইনাল ম্যাচে ২০২০ ব্যাচ ২০১২ ব্যাচকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ১৯৯৮ ব্যাচ থেকে শুরু করে ২০২৭ ব্যাচ পর্যন্ত ১৫ ব্যাচ উক্ত টুর্ণামেন্টে অংশ নেন। প্রতিটি ম্যাচ স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকার বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন।

Manual4 Ad Code

এলামনাই এসোসিয়েশনের সদস্য সচিব জি এম মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলামনাই এসোসিয়েশনের সভাপতি ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

Manual4 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মো: আবুল হাসান, সহকারি প্রধান শিক্ষক মো: আব্দুল মোছাব্বির, সিনিয়র শিক্ষক শেখ কামাল উদ্দিন, সিনিয়র শিক্ষক মো: মতিউর রহমান, শায়েস্তানগরের পঞ্চায়েত সর্দার শহিদুর রহমান লাল, প্রাক্তন ছাত্র ও হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও বিকেজিসি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো: আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো: নূরুল ইসলাম, প্রাক্তন পৌর কাউন্সিলর সফিকুর রহমান সিতু, ওসমান গণি রুমি, যাইদুর রহমান সৌরভ, আবু নাসের মো: সামি, ১ম আন্তঃব্যাচ ফুটবল টুর্ণামেন্ট কমিটি ২০২৬ এর আহবায়ক মোজাম্মেল হোসেন জুমন, সদস্য সচিব শাহরিয়ার হোসেন উদয়, প্রমূখ।

প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, খেলাধুলা শুধু শরীরিক সুস্থতা নয়; এটি উন্নত চরিত্র গঠন, সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতার জন্যও সহায়ক। জেকে স্কুলের এ মাঠ জাতীয় পর্যায়ের অনেক কৃতি খেলোয়ারের জন্ম দিয়েছে। আমাদের স্কুলের পাশাপাশি জেলার সুনাম ছড়িয়ে দেয়া হয়েছে। বিগত বছরগুলোতে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে মাঠটি জরাজীর্ন হয়ে খেলাধুলার অনুপোযোগী হয়ে পরে। শতবর্ষ উদযাপন পরিষদের আহবানে হবিগঞ্জের প্রাক্তন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ফরিদুর রহমানসহ সকলের সহায়তায় মাঠে মাটি ভরাট ও সংস্কারের ফলে এখানে স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকার শিশুকিশোর ও তরুণরা খেলাধুলার সুযোগ পাচ্ছে। আমাদের তরুণদের শারিরীক ও মানসিক সুস্থতার জন্য পর্যাপ্ত খেলার মাঠের সংস্থান করতে হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com