• সিলেট, সকাল ১১:৫০, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বনাথে শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের অন্তর্ধান মহোৎসব সম্পন্ন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৬
বিশ্বনাথে শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের অন্তর্ধান মহোৎসব সম্পন্ন

Manual4 Ad Code

বিশ্বনাথে শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের অন্তর্ধান মহোৎসব সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

দেশের বিভিন্ন স্থান থেকে আসা পূর্ণার্থীদের ঢলে সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়নের মিয়ারবাজারের নিকটস্থ বিষ্ণুপুর সিদ্ধ বকুলতলা ধামে শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের ৩ দিনব্যাপী (৩১ জানুয়ারি, ১ ও ২ ফেব্রুয়ারি) অন্তর্ধান মহোৎসব সোমবার (২ ফেব্রুয়ারি) সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শত শত বছর পূর্ব থেকে প্রতি বছরের মাঘী পূূর্ণিমা তিথিতে ওই মহোৎসব পালন করে আসছেন স্থানীয় সনাতন ধর্মালম্বীরা।

Manual7 Ad Code

শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের অন্তর্ধান মহোৎসবে সনাতন ধর্মালম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মালম্বী লোকজনের উপস্থিতিতে মহোৎসব এক মহা মিলনমেলায় পরিণত হয়। প্রতি বছরের ন্যায় এবারও দেশের প্রত্যান্ত অঞ্চলের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সনাতন ধর্মালম্বীরা এসে ওই মহোৎসবে যোগদান করেছেন। মনবাসনাপূরণের জন্য অনেক পূর্ণাথীই আদায় করেন নিজেদের মানস, অনেকেই আবার নতুন করে মানস করে গেছেন মহোৎসব থেকে।

Manual5 Ad Code

জানা গেছে, চৌষট্টি মোহান্তের অন্যতম শ্রীল নারায়ন বাচস্পতির পুত্র শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় প্রায় সাড়ে ৫শত বছর পূর্বে গৌরভ‚মি শ্রীহট্টে আসিয়া বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে শ্রীপাট স্থাপন করে শ্রীভ‚মির তাপিত মানুষকে শ্রীচৈতন্যের নাম ও প্রেমের পথে সঞ্জীবিত করিয়া মাঘী পূর্ণিমা তিথিতে সিদ্ধ বকুল বৃক্ষে লীন হন। তাই শত শত বছর পূর্ব থেকে প্রতি বছরের মাঘী পূূর্ণিমা তিথিতে ওই অন্তর্ধান মহোৎসব পালন হয়ে আসছে।

মহোৎসবস্থল পরিদর্শন করেন ও বক্তব্য রাখেন সিলেট-২ আসনে ‘ধানের শীষের’ কান্ডারী তাহসিনা রুশদীর লুনার দেবর ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহোদর এবং জেলা বিএনপির সহ সভাপতি এম. আছকির আলী, সিলেট-২ আসনে জাতীয় পার্টি মনোনীত ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী ও গণফোরাম মনোনীত ‘উদিয়মান সূর্য’ মুজিবুল হক, বিশ্বনাথ পৌর শহরস্থ রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দ্যু জ্যোতি দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, মহানগর পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কুমার দেব, জেলা পুজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু প্রমুখ নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের অন্তর্ধান মহোৎসব ‘সরকার ও প্রশাসন’সহ সমাজের সর্বমহলের সার্বিক সহযোগীতা ও উপস্থিতিতে সুষ্ট, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রহলাদ চন্দ্র দেব ও সাধারণ সম্পাদক শংকর দাস শংকু।

উল্লেখ্য, শনিবার (৩১ জানুয়ারী) সকাল ৯টায় শ্রীশ্রী কালাচাঁদের অর্চ্চনার মাধ্যমে মহোৎসব শুরু হয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন সমর্পন (পুর্ণা)’র মাধ্যমে শেষ হয়। রোববার (১ ফেব্রুয়ারি) ব্রাক্ষমুহুর্ত থেকে শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন পরিবেশন এবং দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ শুরু হয়।

মহোৎসবে শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন পরিবেশন করেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলার শ্রী কৃষ্ণ চৈতন্য সংঘের নিরঞ্জন দাস, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শ্রীশ্রী ব্রজবালক সম্প্রদায়ের বিদ্যুৎ দাস (পুলিশ), সিলেটের বালাগঞ্জ উপজেলার মজলিসপুরের শ্রীশ্রী গোপাল সম্প্রদায়ের রুপম ধর, সিটি কর্পোরেশনের দাড়িয়াপাড়ার শ্রী চৈতন্য সম্প্রদায়ের নিশিকান্ত তালুকদার ও বিশ্বনাথ উপজেলার মদনপুরের সোনার গৌর সম্প্রদায়ের বিজয় কৃষ্ণ গোস্বামী।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com