• সিলেট, রাত ১২:৪৭, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেওয়াল ঘড়ির সমর্থনে সিলেট-২ আসনের নির্বাচনী মাঠে সরব জামায়াত-শিবির

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৬
দেওয়াল ঘড়ির সমর্থনে সিলেট-২ আসনের নির্বাচনী মাঠে সরব জামায়াত-শিবির

Manual5 Ad Code

দেওয়াল ঘড়ির সমর্থনে সিলেট-২ আসনের নির্বাচনী মাঠে সরব জামায়াত-শিবির

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ১১ দলীয় জোটের সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলীর ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের সমর্থনে নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছেন জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে নিজেদের দলের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে কিছুটা নিরবতা নেমে আসলেও সময়ের সাথে সাথে জোটের স্বার্থে জোট প্রার্থীর পক্ষে পুরোদমে নির্বাচনী মাঠে ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের সমর্থনে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্থ সময় কাটাচ্ছেন জামায়াত-শিবির’সহ তাদের অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

সিলেট-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী ও উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী ঐক্যবদ্ধভাবে ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের সমর্থনে সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় অংশগ্রহন করেন।

এসময় খেলাফত মজলিসের নেতাকর্মীরা ও জামায়াতে ইসলামের উপজেলা আমীর ছাড়াও জামায়াত-শিবিরের উপজেলা-স্থানীয় শাখার একাধিক নেতাকর্মী’সহ তৃণমূল্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন।

Manual1 Ad Code

গত দুই-তিন ধরে দেওয়াল ঘড়ির সমর্থনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রীতিগঞ্জ বাজারে গণসংযোগ, ষ্টেশন বাজারে গণসংযোগ, মুফতিরবাজারে গণসংযোগ ও পথসভা, অলংকারী ইউনিয়নের রামপুর বাজারে গণসংযোগ, দৌলতপুর ইউনিয়নের গোয়াহরী গ্রামে উঠান বৈঠক এবং পৌর শহরস্থ জামায়াতের কার্যালয়ে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

বিভিন্ন এলাকায় বক্তব্য প্রদানকালে বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী’সহ জামায়াত ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বলেন, ‘দেওয়াল ঘড়ি’ যেহেতু সিলেট-২ আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলীর নির্বাচনী প্রতীক, সেহেতু এই ‘দেওয়াল ঘড়ি’ প্রতীককেই ‘দাঁড়িপাল্লা’ মনে করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ১২ ফেব্রুয়ারী ‘দেওয়াল ঘড়ি’র বিজয় সুনিশ্চিত করতে হবে। জামায়াত’সহ ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের বিজয় সুনিশ্চিত হলেই জামায়াতের নেতৃত্বে সরকার গঠিত হবে। আর এতে প্রতিষ্ঠিত হবে ন্যায় ও ইনসাফের একটি রাষ্ট্র ব্যবস্থা।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com