• সিলেট, বিকাল ৪:৫৮, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

স্প্রিংফিল্ড স্কুল সিলেটে অক্সফোর্ড একিউএ স্বীকৃতি প্রাপ্তি উপলক্ষে অনুষ্ঠান উদযাপন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৬
স্প্রিংফিল্ড স্কুল সিলেটে অক্সফোর্ড একিউএ স্বীকৃতি প্রাপ্তি উপলক্ষে অনুষ্ঠান উদযাপন

Manual5 Ad Code

স্প্রিংফিল্ড স্কুল সিলেটে অক্সফোর্ড একিউএ স্বীকৃতি প্রাপ্তি উপলক্ষে অনুষ্ঠান উদযাপন

Manual5 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

স্প্রিংফিল্ড স্কুল সিলেট বিভাগের প্রথম এবং একমাত্র স্কুল যা অক্সফোর্ড একিউএ (OxfordAQA) দ্বারা স্বীকৃতি প্রাপ্ত হয়েছে ৩ ফেব্রুয়ারি ২০২৬ এ। পাশাপাশি উক্ত দিন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভার স্বীকৃতি ও মনমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Manual1 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অক্সফোর্ড একিউএ (OxfordAQA)-এর বাংলাদেশ ও নেপাল অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা। এ ছাড়া ব্রিটিশ কাউন্সিলের একাধিক বিশিষ্ট প্রতিনিধি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন ব্রিটিশ কাউন্সিলের হেড অব স্কুলস জনাব জুবায়ের নাঈম, অ্যাকাউন্ট ম্যানেজার (ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস) জনাব সৈয়দ ফাহিম ফয়সাল এবং এক্সামিনেশন সার্ভিসেস ম্যানেজার জনাব মো. হুমায়ুন কবির মেহেদী।

সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. শেখ নজরুল ইসলাম।
পাশাপাশি, আরটিএম আল-কবীর টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবু নাসের জাফর উল্লাহ এবং শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাকারিয়া হাবিব।

Manual3 Ad Code

অনুষ্ঠানের সূচনার করেন স্প্রিংফিল্ড স্কুলের সিইও জনাব তোফায়েল আহমেদ। তাঁর স্বাগত বক্তব্যে তিনি বিদ্যালয়ের লক্ষ্য, অর্জন এবং আন্তর্জাতিক মানের শিক্ষাদানে প্রতিষ্ঠানের অঙ্গীকার তুলে ধরেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল জনাব মোহাম্মদ এলকাছ রহমান। তিনি প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও উচ্চমানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com