• সিলেট, সকাল ৮:১১, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যস্ত সময় জুবাইদা-জাইমার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬
ব্যস্ত সময় জুবাইদা-জাইমার

Manual3 Ad Code

ব্যস্ত সময় জুবাইদা-জাইমার

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

 

Manual5 Ad Code

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচার-প্রচারণা চালিয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। গতকাল রাজধানীর ভাসানটেক ও কড়াইল বস্তি এলাকায় প্রচার চালান জুবাইদা রহমান। তিনি কড়াইল বস্তিতে শিশুদের মাঝে বই বিতরণ, মেডিকেল ক্যাম্প পরিদর্শন এবং ভাসানটেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা কার্যক্রম পরিচালনা করেন। অন্যদিকে জাইমা রহমান গুলশান এলাকায় গণসংযোগ করে ধানের শীষের পক্ষে ভোট চান। গতকাল দুপুরে কড়াইলে টিঅ্যান্ডটি মহিলা কলেজ প্রাঙ্গণে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে কড়াইল বস্তির শিশুদের মাঝে বই বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি বস্তির শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবনের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি শিশুদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। এরপর জুবাইদা রহমান স্থানীয় জনগণের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে জুবাইদা রহমান ভাসানটেকে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে দেখা করে তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এদিকে গুলশান এলাকায় তারেক রহমানের পক্ষে নির্বাচনি গণসংযোগে অংশ নেন জাইমা রহমান। তিনি গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান। এ সময় জাইমা রহমান পথচারী, রিকশাচালক, সিএনজি চালক, দোকানি, ফুটপাতের বিক্রেতা ও শপিং মলে আসা সাধারণ ভোটারদের হাতে নির্বাচনি লিফলেট বিতরণ করেন।

Manual1 Ad Code

ভোটারদের উদ্দেশে জাইমা রহমান বলেন, ‘আমি তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আমার বাবা ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তাঁর পক্ষে ভোট চাই।’ গণসংযোগে জাইমা রহমানকে পরিবেশবান্ধব বীজ, লিফলেট বিতরণ করতে দেখা যায়। এসব বীজ, লিফলেট মাটিতে বা টবে রোপণ করলে গাছ জন্মাবে বলে জানান তিনি। নির্বাচনি বর্জ্য কমানো এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জাইমা রহমান।

Manual8 Ad Code

 

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com