• সিলেট, রাত ৮:০৬, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এমএ মালিকের পক্ষে প্রবাসী বিএনপি নেতার মেয়ের গণসংযোগ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬
এমএ মালিকের পক্ষে প্রবাসী বিএনপি নেতার মেয়ের গণসংযোগ

Manual3 Ad Code

এমএ মালিকের পক্ষে প্রবাসী বিএনপি নেতার মেয়ের গণসংযোগ

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম এ মালিকের ধানের শীষ প্রতীকের সমর্থনে প্রচারণায় নেমেছেন মাস্টার ইব্রাহিম আলী মহিলা কলেজের শিক্ষার্থীরা। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারস্থ কলেজ প্রাঙ্গণ থেকে গণসংযোগ কর্মসূচি শুরু হয়। দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, যুক্তরাজ্য কৃষক দলের সভাপতি ও লন্ডনস্থ জাইমা পাঠাগারের স্বত্বাধিকারী আমিনুর রহমান আকরামের সৌজন্যে এবং তার মেয়ে জাইমা আকরামের নেতৃত্বে শিক্ষার্থীরা এ গণসংযোগে অংশ নেন।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

গণসংযোগটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তেতলি ইউনিয়নের সভাসুন্দর স্কুল প্রাঙ্গণে গিয়ে এক পথসভায় মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। পাশাপাশি গ্রামে গ্রামে গিয়ে প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের পক্ষে লিফলেট পৌঁছে দেন তারা।

 

Manual5 Ad Code

পথসভায় স্থানীয় বিএনপি নেতা খলিলুর রহমানের সভাপতিত্বে এবং কলেজের প্রিন্সিপাল মো. মানিক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, কলেজের ভাইস প্রিন্সিপাল হাসান আহমদ, শিক্ষক মোজাফফর আলী, তাজমিন আক্তার ও জাইমা আকরাম।
বক্তারা বলেন, ধানের শীষ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রতীক। আগামী নির্বাচনে এম এ মালিককে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। পথসভা শেষে গণসংযোগ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মী ও শিক্ষার্থীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন তারা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com