• সিলেট, রাত ৪:৩৫, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

‘টানা দ্বিতীয়বারের মতো সরকারি ব্যয়ে কাউকে হজে পাঠানো হচ্ছে না’

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬
‘টানা দ্বিতীয়বারের মতো সরকারি ব্যয়ে কাউকে হজে পাঠানো হচ্ছে না’

Manual4 Ad Code

‘টানা দ্বিতীয়বারের মতো সরকারি ব্যয়ে কাউকে হজে পাঠানো হচ্ছে না’

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

 

টানা দ্বিতীয়বারের মতো সরকারি ব্যয়ে কাউকে হজে পাঠানো হচ্ছে না। পাশাপাশি, চলতি বছর হজযাত্রীরা ৩ কোটিরও বেশি টাকা ফেরত পাবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

Manual7 Ad Code

ধর্ম উপদেষ্টা জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে। গত দুই বছরে বিমানভাড়া ধাপে ধাপে ৪০ হাজার টাকা কমানো হয়েছে। ২০২৬ সালের হজে বিমানভাড়া নেমে এসেছে এক লাখ ৫৪ হাজার টাকায়।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, গেল হজে চালু হয়েছে ‘লাব্বাইক’ অ্যাপ, প্রি-পেইড কার্ড ও মোবাইল রোমিং সুবিধা। এবার তিনটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যার মধ্যে সাশ্রয়ী প্যাকেজের মূল্য ৪ লাখ ৬৭ হাজার টাকা।

Manual4 Ad Code

উপদেষ্টা বলেন, এ বছরের হজ প্রস্তুতি সন্তোষজনক। হাজিদের ভোগান্তি কমাতে হারাম শরীফের কাছাকাছি আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com