• সিলেট, সকাল ৮:৩৭, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কোম্পানীগঞ্জে সেবা ফাউন্ডেশনের রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৬
কোম্পানীগঞ্জে সেবা ফাউন্ডেশনের রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

Manual3 Ad Code

কোম্পানীগঞ্জে সেবা ফাউন্ডেশনের রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সেবা ফাউন্ডেশন ইউকে এর পক্ষ থেকে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১২৫ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে রবিবার (১৫ ফেব্রুয়ারি) এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Manual7 Ad Code

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাউল ডাল পিঁয়াজ তেল ছোলা সহ বিভিন্ন প্রকারের খাদ্য। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি সিলেটের কানাইঘাট এবং ১৪ ফেব্রুয়ারি সুনামগঞ্জে সেবা ফাউন্ডেশনের এই রমজানের ফুডপ্যাক বিতরণ করা হয়।

Manual6 Ad Code

মরিয়ম, হাসান, ইউসুফ তারাফদার ফ্যামেলী ফাউন্ডেশনের অর্থায়নে কোম্পানীগঞ্জে এই ফুডপ্যাক বিতরণ করে সেবা ফাউন্ডেশন। সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিইও তমরুজ মিয়ার ও ট্রাস্টি এন্ড ট্রেজারার মিজানুর রহমানের তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সেবা ফাউন্ডেশনের সিলেট এম্বাসেডর আব্দুস সামাদ, কোম্পানীগঞ্জের এম্বাসেডর আব্দুল জলিল ও আলী হোসেন, সেবা ফাউন্ডেশনের সেচ্ছাসেবী ইসমাইল হোসেন, জুয়েল আহমদ রিমন, সিমন ইমতিয়াজ, ফাহিম আহমদ, ইসাক আহমদ, মেহেদী হাসান, আব্দুল আহাদ, রুমেল আহমদ, শাহাব উদ্দিন, সায়েম আহমদ স্বাধীন, কয়েস মিয়া, পারভীন আক্তার, সিমা আক্তার, রুনে বেগম প্রমুখ।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com