• সিলেট, সকাল ১১:১৫, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে বিশুদ্ধ পানির রিফিল স্টেশন উদ্বোধন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬
শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে বিশুদ্ধ পানির রিফিল স্টেশন উদ্বোধন

Manual1 Ad Code

শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে বিশুদ্ধ পানির রিফিল স্টেশন উদ্বোধন

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে দর্শনার্থী ও মুসল্লিদের জন্য স্থাপন করা হয়েছে একটি আধুনিক বিশুদ্ধ পানির রিফিল ফিল্টার স্টেশন। নিরাপদ পানির সহজলভ্যতা নিশ্চিত করা এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতলের ব্যবহার কমিয়ে পরিবেশ দূষণ রোধে এই অনন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

গত রোববার, ১৫ ফেব্রুয়ারি, এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই রিফিল স্টেশনের শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস, পিপিএম। উদ্বোধন পূর্বে মোনাজাত করেন দরগা মসজিদের ইমাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিডিজি প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর, সাসেক, ইউকের কান্টি কাউন্সিলর হেনা চৌধুরী, জগন্নাথপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, রোটারী ক্লাব অব জালালাবাদের সেক্রেটারি মো: মিজানুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈনুদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, বিডি ক্লিন সিলেটের কো-অর্ডিনেটর মিজানুর রহমান আরিয়ান।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই পরিবেশবান্ধব মানবিক উদ্যোগটি গ্রহণ করেছেন সিলেটের কৃতি সন্তান, প্রবাসী মজমিল হোসেন। তিনি বর্তমানে যুক্তরাজ্যের ইস্টবোর্ন শহরে জাতিসংঘ-সংশ্লিষ্ট কার্যক্রমে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ‘চষধংঃরপ ঋৎবব ঊধংঃনড়ঁৎহব-এর ডিরেক্টর এবং “বাংলাদেশ পিওর ফিল্টার ড্রিংকিং ওয়াটার মিশন”-এর ফাউন্ডার ও চেয়ারম্যান হিসেবে দেশে বিশুদ্ধ পানি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।

Manual5 Ad Code

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শাহজালাল (রহ.)-এর মাজারে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের আগমন ঘটে। নিরাপদ পানির অভাবে তাদের ভোগান্তি পোহাতে হতো। এই রিফিল স্টেশনের মাধ্যমে দর্শনার্থীরা নিজেদের বোতল রিফিল করতে পারবেন, ফলে ওয়ান-টাইম প্লাস্টিক বোতলের ব্যবহার কমবে। পানিবাহিত রোগ প্রতিরোধে এই উন্নত ফিল্টার স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্লাস্টিক দূষণ কমিয়ে মাজার প্রাঙ্গণকে পরিচ্ছন্ন রাখতে এটি সহায়ক হবে।

Manual1 Ad Code

আয়োজকরা জানান, শুধু শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গণেই নয়, পর্যায়ক্রমে সিলেটের বিভিন্ন স্কুল, কলেজ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং জনবহুল স্থানে এই ধরণের বিশুদ্ধ পানির রিফিল স্টেশন স্থাপন করা হবে। এই সেবামূলক কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দিতে তারা সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com