ওসমানীনগরে ভ্রাম্যমান আদালতে ৭ ব্যবসায়ীকে জ*রি*মা*না
ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার ৫শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার তাজপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুমমুন নাহার আশা। এসময় মহাসড়কের ফুটপাত দখল, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং লাইসেন্স ব্যতীত অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে ২৯ হাজার ৫শ টাকা আদায়া করা হয়। অভিযানকালে সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর বাজারে দুপাশে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিয়মিত মামলা দায়েরের জন্য পুলিশকে নির্দেশনা প্রদান করেন আদালত।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, জনস্বার্থ রক্ষা, নিত্য প্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা।