সিসিকের নবনিযুক্ত প্রশাসক কাইয়ুম চৌধুরীকে ব্যবসায়ী নেতা রিপনের অভিনন্দন
প্রেস বিজ্ঞপ্তি
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক হিসেবে নিযুক্ত হওয়ায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন এক অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় আব্দুর রহমান রিপন বলেন, আব্দুল কাইয়ুম চৌধুরীর মতো একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিত্বকে সিসিকের প্রশাসকের দায়িত্ব প্রদান করায়
সিলেটের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিতকরণে নতুন গতি সঞ্চার হবে।
ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে বরণ করে নিতে তিনি বিশেষ কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি জানান বুধবার দুপুরে সিসিক প্রশাসকের কার্যালয়ে সকল ব্যবসায়ীদের উপস্থিত হয়ে নবাগত প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য তিনি সনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন।
আব্দুর রহমান রিপন আশা প্রকাশ করেন যে, নতুন প্রশাসকের নেতৃত্বে সিলেটের ব্যবসায়ী সমাজ ও সাধারণ নগরবাসী একটি পরিকল্পিত ও জনবান্ধব নগরী উপহার পাবেন।