সিলেটে জ*ব্দ ১ কোটি ১৭ লাখ টাকার চোরাই পণ্য
নিজস্ব প্রতিবেদক
সিলেটে অবৈধ পথে আসা ১ কোটি ১৭ লাখ টাকার পণ্য জব্দ করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা।
বিজিবি জানায়, ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন বিছনাকান্দি, প্রতাপপুর, দমদমিয়া, পাথরকোয়ারি, শ্রীপুর ও বাংলাবাজার বিওপি অভিযান চালিয়ে গরু, মহিষ, জিরা, সুপারি, কমলা, মাল্টা, আঙ্গুর, পেঁয়াজ, অলিভ ওয়েলসহ চোরাই পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে তারা।
এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ১৭ লাখ টাকা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত। জব্দকৃত চোরাচালানী মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।