• সিলেট, সকাল ১০:০৯, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে প্রেস মালিক কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত মার্চ ৬, ২০২৬
সিলেটে প্রেস মালিক কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Manual8 Ad Code

সিলেটে প্রেস মালিক কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Manual1 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) নগরীর মিরবক্সটুলাস্থ একটি অভিজাত হোটেলে এই মাহফিলের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি আমিনুল হক বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

Manual7 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে মিফতাহ সিদ্দিকী বলেন, সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাগত উৎকর্ষ সাধনের পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করলে এই সেক্টরের সমস্যাগুলো সমাধান করা সহজ হবে।

Geographic Reference

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট বিভাগীয় শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক মো. মনিরুল ইসলাম, জালালাবাদ লোকসাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খালেদ আকবর চৌধুরী, বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এ এইচ আরিফ, চ্যানেল টোয়েন্টি ফোর-এর সিলেট প্রতিনিধি আজহার উদ্দিন শিমুল।

Manual7 Ad Code

আরও দেখুন
স্থানীয় খবর
চাকরির প্রশিক্ষণ কোর্স
সাহিত্য পাতা

Manual8 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শামীম হেলালি, পুলিশের ওসি বিনয় ভূষন রায়, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. তছির আলী ও সিলেট জেলা প্রচার দলের আহ্বায়ক শাহীন আলী।

সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- উপদেষ্টা গোলাম আজম, সহ-সভাপতি নুরুল আলম ও রেজাউল হক রেজু, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাসেম আহমদ জনি, কোষাধ্যক্ষ মিসবাহ আহমদ, সহ-কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম মিলন, দপ্তর সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক হামিদ আহমদ স্বপন এবং সদস্য তারেক আহমদ, কাজী বাবুল, এমদাদুল হক, মোশারফ ব্যাপারী ও আব্দুস সালাম।

অন্যান্যদের মধ্যে কাওছার হোসেন রাফি, বিআরটিএ-এর মোবারক হোসেন রুবেল ও মো. মাহফুজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com