সিলেট সদরে সাবেক ও বর্তমান ফুটবলারদের ইফতার মাহফিল
প্রেসবিজ্ঞপ্তি
সিলেট সদর উপজেলার সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের নিয়ে কানাডা প্রবাসী, সিলেট জেলা ও সদর উপজেলা দলের সাবেক অধিনায়ক জামিল আহমদ ও ফ্রান্স প্রবাসী, সদর উপজেলা দলের সাবেক গোলকিপার আশিকুজ্জামান আশিকের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৫ মার্চ) একটি কনভেনশন হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলকে কেন্দ্র করে দীর্ঘদিন পরে সদর উপজেলার সাবেক ও বর্তমান ফুটবলারদের মিলনমেলায় পরিণত হয়।
সদর উপজেলার সাবেক কৃতি ফুটবলার, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সদর উপজেলা স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক, সাংবাদিক ওলিউর রহমানের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি খুশনূর রুবাইয়াৎ।
বিশেষ অতিথি ছিলেন- সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনিবাহী সদস্য সমর চৌধুরী, সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু, সিলেট জেলা সোনালী অতীতের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক রাজা আহমদ চৌধুরী, সদর উপজেলার সাবেক কৃতি ফুটবলার মুরাদ হোসেন, সাবেক গোলকিপার মোয়াজ্জিন হোসেন, জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার, সিলেট ইউনাইটেড ক্লাবের প্রধান কোচ আজিজুর রহমান মিটন, রেফারি রাজু আহমেদ প্রমুখ। এছাড়াও সিলেট জেলা দলের সাবেক ও বর্তমান ফুটবলার, সিলেট সদর উপজেলা দলের সাবেক ও বর্তমান ফুটবলাররা উপস্থিত ছিলেন।