• সিলেট, রাত ৩:৫৭, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

admin
প্রকাশিত মার্চ ৮, ২০২৬
কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

Manual5 Ad Code

কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

Manual2 Ad Code

“আজকের প্রদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

Manual5 Ad Code

 

দিবসটি উপলক্ষে রবিবার বেলা ১১টা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নির সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: রাজিবুল হাসান, সমাজসেবা অফিসার আবু সাইদ, পল্লী বিদুৎ এর ডিজিএম ইঞ্জিনিয়ার আশিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার টিটু কুমার দে, জনস্বাস্থ্য অফিসার খুরশিদ আলম প্রধান, আইসিটি অফিসার নাঈম হাসান, মহিলা বিষয়ক অফিস থেকে ঋন গ্রহনকারী সাবলম্বী নারী, মহিলা সমিতির সদস্য, কিশোরকিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার, শিক্ষক এবং ছাত্রছাত্রীরা।

আলোচনা পরবর্তী ৬টি কিশোর কিশোরী ক্লাবের ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ পুরস্কার দেওয়া হয়।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com