• সিলেট, রাত ১২:৫৬, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেঞ্চগঞ্জে বাস-মোটরসাইকেল দু*র্ঘ*ট*না*য় প্রাণ গেল হৃদয়ের

admin
প্রকাশিত মার্চ ১০, ২০২৬
ফেঞ্চগঞ্জে বাস-মোটরসাইকেল দু*র্ঘ*ট*না*য় প্রাণ গেল হৃদয়ের

Manual4 Ad Code

ফেঞ্চগঞ্জে বাস-মোটরসাইকেল দু*র্ঘ*ট*না*য় প্রাণ গেল হৃদয়ের

Manual8 Ad Code

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

মাত্র একদিনের ব্যবধানে ফেঞ্চুগঞ্জে আবারও মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত সন্ধ্যা ৭টার দিকে ফেঞ্চুগঞ্জ ফেরীঘাট এলাকায় সিলেটগামী বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন ফেঞ্চুগঞ্জ কচুয়াবহর গ্রামের হৃদয় (৩০)।

Manual6 Ad Code

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি বলে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা।

 

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, বাস ও চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

 

প্রসঙ্গত, এর আগে গত রবিবার ফেরীঘাট এলাকার বিজনেস ম্যানেজমেন্ট কলেজ সংলগ্ন সড়কে নির্মাণাধীন ব্রিজের জন্য রাখা বালুতে মোটরসাইকেল পিচ্ছিল খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত পিকআপ ট্রাকের নিচে পিষ্ট হয়ে মারা যান এনজিও কর্মী সাথি খাতুন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com