• সিলেট, বিকাল ৪:৪৫, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ম্যানুয়ালি পাথর উত্তোলনে সরকার কাজ করছে: মন্ত্রী আরিফ

admin
প্রকাশিত মার্চ ১৯, ২০২৬
ম্যানুয়ালি পাথর উত্তোলনে সরকার কাজ করছে: মন্ত্রী আরিফ

Manual2 Ad Code

ম্যানুয়ালি পাথর উত্তোলনে সরকার কাজ করছে: মন্ত্রী আরিফ

নিজস্ব প্রতিবেদক

 

Manual1 Ad Code

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী বলেছেন, অবৈধভাবে পাথর-বালু উত্তোলনের দায়ে শুধু পেটের দায়ে খেটে খাওয়া শ্রমিকদের আটক করলেই হবে না। বরং শ্রমিকদের জবানবন্দির মাধ্যমে অন্তরালে থাকা প্রকৃত সুবিধাভোগীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় দুস্থ ও অসহায় কর্মহীন পাথর-বালু সংশ্লিষ্ট প্রায় এক হাজার শ্রমিকের মাঝে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, এই অঞ্চলের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে পাথর ও বালু উত্তোলনের ওপর নির্ভরশীল। তাই বিদ্যমান আইনি জটিলতা নিরসনে সংশ্লিষ্ট সকল প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত ও ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলন কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে সরকার কাজ করছে।

Manual1 Ad Code

 

তিনি আরও জানান, পাথর শ্রমিকদের কর্মসংস্থান ও চলমান সংকট নিরসনের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং খুব শিগগিরই এ অঞ্চলের শ্রমিকদের জন্য সুখবর আসবে। এজন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

 

 

এসময় তিনি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে নির্দেশ দিয়ে বলেন, শুধু শ্রমিকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটক না করে, এর সঙ্গে জড়িত চাঁদাবাজ ও প্রভাবশালীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

Manual4 Ad Code

 

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আপাতত এই খাদ্য সহায়তা কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের মাঝে সরকারি সহযোগিতা প্রদান করা হয়েছে, যা তাদের দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি এনে দেবে। পাশাপাশি কর্মহীন পাথর শ্রমিকদের সন্তানদের লেখাপড়ার ব্যয় সরকারিভাবে বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

Manual8 Ad Code

 

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শ্রমিক দলের সভাপতি সুলেমান আলি, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খান,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান হেলোয়ার, সিলেট এমসি কলেজে ছাত্রদলের সহ-সভাপতি হাসান আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ইউসুফ আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com