মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভাষা ও স্বাধীনতার বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জালালাবাদ রোটারি ক্লাব। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান সুব্রত চক্রবর্তী জুয়েল, রোটারিয়ান নিতিশ সুত্রধর, রোটারিয়ান রিনা রানী কর্মকার, রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, রোটারিয়ান জামিল আহমদ চৌধুরী, রোটারিয়ান জেএমজেএইচ ফেরদৌস, রোটারিয়ান আকতার আহমদ, রোটারিয়ান মুহাম্মদ মনজুর আল বাছেত, রোটারিয়ান আলী আশরাফ চৌধুরী খালেদ, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মিজানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি