সিলেটের কাষ্টঘর এলাকা থেকে গ্রে প্তা র মিজান
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোতোয়ালী থানাধীন বন্দরবাজারের কাষ্টঘর এলাকা থেকে মিজান আহমদ (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, সোমবার (৬ এপ্রিল) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দরবাজারস্থ কাস্টঘরের খাজা মার্কেটের সামনা থেকে ৬০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
মিজান সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানাধীন রাজাপুর এলাকার ফুল মিয়ার ছেলে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মর্কমতা মো. মনজুরুল আলম।