• সিলেট, সকাল ৬:৫০, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা সিলেট মহানগরের লিফলেট বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা  সিলেট মহানগরের লিফলেট বিতরণ

Manual4 Ad Code

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখা। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে নগরীর সুরমা মার্কেট এলাকায় থেকে লিফলেট বিতরণ শুরু করে বিভিন্ন এলাকার এই লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণকালে বক্তারা বলেন, জনগণের মৌলিক অধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে গণভোটের কোনো বিকল্প নেই। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এবং জনমতের সঠিক প্রতিফলন ঘটাতে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। ১১ দলীয় জোটের এই সংগ্রাম জনগণের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। তারা আরও বলেন, সাধারণ মানুষকে এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।
এসময় বক্তব্য রাখেন জাগপা সিলেট মহানগরের সিনিয়র সহ সভাপতি মো. শাহজাহান আহমদ সাজু, সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক জহুর আলম, যুব জাগপা নেতা আব্দুল্লাহ আল মামুন, জাগপা সিলেট মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ, শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, মহিলা সম্পাদিকা নাজমা বেগম, কার্যকরি সদস্য ফারুক আহমদ, রাসেল মিয়া, আকমল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com