• সিলেট, রাত ৯:২৫, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট নগরীর শিবগঞ্জ থেকে সিদ্দিক আমিন আ ট ক

admin
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৬
সিলেট নগরীর শিবগঞ্জ থেকে সিদ্দিক আমিন আ ট ক

Manual3 Ad Code

সিলেট নগরীর শিবগঞ্জ থেকে সিদ্দিক আমিন আ ট ক

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

সিলেট মহানগরের শাহপরান (রহ.) থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪ বোতল ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

Manual1 Ad Code

আটককৃত সিদ্দিক আমিন গোয়াইনঘাট উপজেলার নলজুড়ী (দক্ষিণ বস্তি) গ্রামের আব্দুল জলিলের ছেলে।

Manual2 Ad Code

শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় শাহজালাল উপশহর অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খন্দকার জাফর ইমামের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় শিবগঞ্জ এলাকার শাকিল কমিউনিটি সেন্টারের সামনে পাকা সড়ক থেকে সিদ্দিক আমিন (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

Manual3 Ad Code

পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ৩৭৫ মিলিলিটার ধারণক্ষমতার ১৪ বোতল “ICONIQ WHITE” নামের ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার টেবিল ২৪ (ক) অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। যার নম্বর ২৫ এবং তারিখ ২৬ এপ্রিল ২০২৬।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com