• সিলেট, রাত ২:১৭, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে র‌্যাবের অভিযানে সাড়ে ৪৫ কেজি গাঁ জাসহ আ ট ক ২

admin
প্রকাশিত মে ৮, ২০২৬
হবিগঞ্জে র‌্যাবের অভিযানে সাড়ে ৪৫ কেজি গাঁ জাসহ আ ট ক ২

Manual7 Ad Code

হবিগঞ্জে র‌্যাবের অভিযানে সাড়ে ৪৫ কেজি গাঁ জাসহ আ ট ক ২

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪৫.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

Manual5 Ad Code

বুধবার দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের কিবরিয়া চত্বর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কিবরিয়া চত্বর এলাকায় শ্যামলী কাউন্টারের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা তিনটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ৪৫.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন—কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিপুর গ্রামের মৃত হাসন আলী শাহজান সরকারের ছেলে সোহাগ সরকার (৩৫), নরসিংদী জেলার বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে নবী হোসেন (৩০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ।

Manual2 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com