• সিলেট, রাত ৯:১৫, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কালিঘাটে ভারতীয় জিরাসহ আ ট ক ২

admin
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৫
কালিঘাটে ভারতীয় জিরাসহ আ ট ক ২

Manual3 Ad Code

কালিঘাটে ভারতীয় জিরাসহ আ ট ক ২

Manual2 Ad Code

ডেস্ক : সিলেট নগরীর কালিঘাট থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ ২ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে কালিঘাট এলাকায় চেকপোস্ট চলাকালে মিনি পিকআপ থামিয়ে ৪৫ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ১ হাজার ৩৫০ কেজি জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লক্ষ টাকা। বিধি অনুযায়ী গাড়িটিও জব্দ করা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

আটককৃতরা হলেন, কোতোয়ালী থানার আম্বরখানা বড়বাজার এলাকার লাকির আহমেদের ছেলে রাফি আহমেদ (২০) এবং সুনামগঞ্জের শাল্লা থানার হবিবপুর এলাকার মৃত শ্রীকান্ত চন্দ্র সরকারের ছেলে রয়েল চন্দ্র সরকার (২৭)।

মঙ্গলবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com