• সিলেট, সন্ধ্যা ৭:০২, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে যে কারণে ৮ ব্যক্তিকে জ রি মা না

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৬
সিলেটে যে কারণে ৮ ব্যক্তিকে জ রি মা না

Manual6 Ad Code

সিলেটে যে কারণে ৮ ব্যক্তিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

সিলেটে শব্দদূষণ বিরোধী অভিযানে ৮ ব্যক্তি ও যানবাহনকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সিলেট সদর উপজেলার মুরাদপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

Manual5 Ad Code

 

পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা আদায় ও হর্ন জব্দ করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র টেকনিশিয়ান আল মামুন প্রসিকিউশন প্রদান করেন। পুলিশ সদস্য ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, শব্দদূষণকারী ও অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বায়ুদূষণ, পাহাড়-টিলা কাটা, অবৈধ ইটভাটা এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বিপণন বন্ধে নিয়মিত অভিযান চলবে।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com