• সিলেট, বিকাল ৪:৪৩, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র টিটু

admin
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৫
সিলেটে মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র টিটু

Manual8 Ad Code

সিলেটে মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র টিটু

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

Manual6 Ad Code

সিলেটের কোতোয়ালী থানাধীন ভাতালিয়া থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম টিটু সাহা (৪৫)। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী- দাবি পুলিশের।

Manual3 Ad Code

 

রবিবার (১৪ ডিসেম্বর, শনিবার দিবাগত) রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাতালিয়ার ৭৪, শেখ ফরিদ লজ দ্বিতীয় তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

টিটু চাঁদপুর সদর থানার কোরালিয়া গ্রামের মৃত রনজিৎ সাহা ও মায়া রানী সাহার ছেলে।

 

Manual1 Ad Code

গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ২৯১ বোতল হুইস্কি ও ভদকা জব্দ করা হয়েছে।

 

এ ব্যাপারে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com