• সিলেট, সকাল ৮:২১, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মরহুম হাফিজ মোহাম্মদ জাকারিয়া আহমদ (রহ.) এর ৪র্থ ঈসালে সওয়াব অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫
মরহুম হাফিজ মোহাম্মদ জাকারিয়া আহমদ (রহ.) এর ৪র্থ ঈসালে সওয়াব অনুষ্ঠিত

Manual5 Ad Code

মরহুম হাফিজ মোহাম্মদ জাকারিয়া আহমদ (রহ.) এর ৪র্থ ঈসালে সওয়াব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন কায়স্তরাইল ২৫নং ওয়ার্ড এলাকার হযরত শাহজালাল মুজাররাদে ইয়ামনী (রহ.) মাদরাসা ও এতিমখানার সাবেক ছাত্র এবং সাংবাদিক এহিয়া আহমদের ছোট ভাই মরহুম হাফিজ মোহাম্মদ জাকারিয়া আহমদ (রহ.) -এর ৪র্থ ঈসালে সওয়াব উপলক্ষে খতমে শাব্বীনা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সিলেট ভ্রমণ গাইড

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিলেটের জকিগঞ্জ থানাধীন পৌরসভার হাইদ্রাবন্দ গ্রামে (২নং ওয়ার্ডে) মুছব্বির আলীর বাড়িতে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার সাবেক ছাত্র হাফিজ মোহাম্মদ মুমিনুল ইসলামের পরিচালনায় ও সাংবাদিক এহিয়া আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও দোয়া পরিবেশন করেন হযরত শাহজালাল মুজাররাদে ইয়ামনী (রহ.) মাদরাসা ও এতিমখানার সুপারিনটেনডেন্ট হাফিজ মাওলানা সৈয়দ দেলওয়ার হোসেন।

খতমে কোরআন শরিফ থেকে তেলাওয়াত করেন হাইদ্রাবন্দ দক্ষিণ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুর রহমান, মাওলানা ময়নুল হক, মাওলানা ময়নুল ইসলাম ও হাফিজ শমসের আলি ও সাব্বির আহমদ।

Manual4 Ad Code

উক্ত অনুষ্ঠানে বুধবার রাতব্যাপী খতমে শাব্বীনার তেলাওয়াত করেন সিলেট থেকে আগত হযরত শাহজালাল মুজাররাদে ইয়ামনী (রহ.) মাদরাসা ও এতিমখানার শিক্ষক হাফিজ মোহাম্মদ জাহিদ হাসান, হাফিজ মোহাম্মদ এনামুল ইসলাম, হাফিজ মোহাম্মদ আব্দুল মুমিনসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় উলামায়ে কেরাম, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন ও মরহুম হাফিজ মোহাম্মদ জাকারিয়া আহমদ (রহ.) এর সহপাঠীবৃন্দ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com