• সিলেট, দুপুর ১:৩২, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়াকে দেশেই ঝুঁ কি মু ক্ত করার লক্ষ্য

admin
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫
খালেদা জিয়াকে দেশেই ঝুঁ কি মু ক্ত করার লক্ষ্য

Manual1 Ad Code

খালেদা জিয়াকে দেশেই ঝুঁ কি মু ক্ত করার লক্ষ্য
নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাঁর অবস্থার বড় কোনো পরিবর্তন নেই। তিনি এখনো সিসিইউতেই চিকিৎসাধীন বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের একজন সদস্য।

Manual3 Ad Code

চিকিৎসক সূত্র জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মেডিকেল বোর্ড সর্বশেষ গত বৃহস্পতিবার বিবৃতির মাধ্যমে যে আপডেট জানিয়েছিল, এখনো তেমনই আছে। প্রতি মুহূর্তেই খালেদা জিয়াকে চিকিৎসার মধ্যে রাখা হচ্ছে। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। স্যালাইন ও ইনজেকশনের মাধ্যমে ওষুধ সরবরাহ করা হচ্ছে। সেই সঙ্গে নিয়মিত ডায়ালাইসিস চলছে। তাঁর অবস্থা এখনো বিদেশে নেওয়ার মতো নয়। মেডিকেল বোর্ড দেশে রেখেই তাঁকে ঝুঁকিমুক্ত করতে চায়।

৮০ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এর মধ্যে গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে ভর্তি করে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে নেওয়া হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করে। সাবেক এ প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ।

Manual4 Ad Code

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে এভারকেয়ার হাসপাতালের ১২ সদস্যের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছিল। এরপর চীন ও যুক্তরাজ্য থেকে একাধিক মেডিকেল টিম এ বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছে। খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান দেশে ফিরে সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com