বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল এর নেতৃত্বে নগরীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে আনন্দ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুনু আহমদ, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মেহেদী হাসান সপু, সেলিম মিয়াসহ ওয়ার্ডসহ বিভিন্না থানা ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি