• সিলেট, দুপুর ১২:৫৯, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

হাদির কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান, আহত না থাকায় পঙ্গু হাসপাতালে যাবেন না

admin
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৫
হাদির কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান, আহত না থাকায় পঙ্গু হাসপাতালে যাবেন না

Manual4 Ad Code

হাদির কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান, আহত না থাকায় পঙ্গু হাসপাতালে যাবেন না

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে রওনা হয়েছেন।

আজ শনিবার বেলা পৌনে ১১টার একটু পরে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

Manual2 Ad Code

বিএনপির মিডিয়া সেল ফেসবুক পোস্টে জানিয়েছে, জুলাই গণ–অভ্যুত্থানের আহত না থাকায় তারেক রহমান পঙ্গু হাসপাতালে যাবেন না।

এরপর তারেক রহমান আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করবেন।

Manual4 Ad Code

গত বৃহস্পতিবার ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। লন্ডনে নির্বাসিত জীবন শেষে তাঁর প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় লাখ লাখ নেতা-কর্মী, সমর্থকসহ সাধারণ মানুষের অভূতপূর্ব জমায়েত হয়। ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত সংবর্ধনা সমাবেশে সারা দেশ থেকে দলের মনোনীত প্রার্থীরা যোগ দেন। প্রত্যেকে নিজ নিজ এলাকা থেকে নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে আসেন। সংবর্ধনা কর্মসূচি শেষে তাঁরা আবার এলাকায় ফিরে গেছেন।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com