• সিলেট, সকাল ৭:৩০, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শাবিপ্রবি: দেড় হাজার আসনের বিপরীতে ৭৫ হাজার শিক্ষার্থীর আবেদন

admin
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৫
শাবিপ্রবি: দেড় হাজার আসনের বিপরীতে ৭৫ হাজার শিক্ষার্থীর আবেদন

Manual5 Ad Code

শাবিপ্রবি: দেড় হাজার আসনের বিপরীতে ৭৫ হাজার শিক্ষার্থীর আবেদন

ডেস্ক রিপোট

Manual3 Ad Code

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আবেদনপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবারের এই ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ৭৫ হাজার ৪৬ শিক্ষার্থী।

Manual1 Ad Code

গতকাল শুক্রবার রাতে ভর্তি কমিটির সদস্যসচিব মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ৫ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ করা হয়েছে।

Manual7 Ad Code

এবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৬৬টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এসব আসনের পাশাপাশি অতিরিক্ত ৭৭টি আসন সোসাইটিজ মেরিট অ্যালোকেশন (এসএমএ) কোটার জন্য সংরক্ষিত থাকবে।

ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৩ জানুয়ারি বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ১৪ জানুয়ারি একই সময়ে বি ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ঢাকা ও সিলেট—এই দুই স্থানের কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com