সিলেটের গোটাটিকর থেকে গ্রে প্তা র বাবুল
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরীর মোগলাবাজার থানার গোটাটিকর থেকে মো. বাবুল হোসেন (৩৮) নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
রবিবার (২৮ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে (শনিবার দিবাগত রাত) গোটাটিকরের মসজিদ কলোনি রোডের নার্সিং ইনস্টিটিউট এর সামনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাবুল জকিগঞ্জের ব্রাহ্মণগ্রামের হাতিডহর গ্রামের মৃত জবেদ আলী ও মোছা. রুশনা বেগমের ছেলে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২০৪০ টকা জব্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।