• সিলেট, সকাল ৯:৩৫, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সভা, আহ্বায়ক কমিটি গঠন

admin
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৫
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সভা, আহ্বায়ক কমিটি গঠন

Manual6 Ad Code

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সভা,
আহ্বায়ক কমিটি গঠন

Manual8 Ad Code

নিউজ ডেস্ক

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, সিলেট জেলা শাখার এক সাধারণ সভা মঙ্গলবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্তোরাঁর হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

সভায় খালেদ আহমদের সভাপতিত্বে এবং মো. সালাহ উদ্দিন বাবলু ও নুরুজ্জামান সিদ্দিকীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ওসমান গনি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ফিরোজ আলম সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খন্দকার সিপার আহমদ, মো. নুরুজ্জামান টিপু, অরূপ শ্যাম বাপ্পী এডভোকেট, আবু বক্কর সেতুসহ আরও অনেকে।

Manual7 Ad Code

সভায় রেস্তোরাঁ ব্যবসার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধানমূলক দিকনির্দেশনা নিয়ে গঠনমূলক আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়। উপস্থিত সদস্যগণ তাঁদের ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

সভা শেষে সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক হিসেবে মনোনীত হন অরূপ শ্যাম বাপ্পী এডভোকেট এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হন খলিলুর রহমান সুজন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- তুফায়েল আহমদ চৌধুরী, আমিনুর রহমান রফিক ও আব্দুল মুক্তাদির।

আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

Manual1 Ad Code

সাধারণ সভায় প্রায় ৭০ জন সদস্য উপস্থিত ছিলেন এবং সকলে সক্রিয়ভাবে আলোচনায় অংশগ্রহণ করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com