• সিলেট, রাত ৩:২০, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

র‌্যাবের খাঁচায় মানিক- মঞ্জুর- মিজান

admin
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৬
র‌্যাবের খাঁচায় মানিক- মঞ্জুর- মিজান

Manual2 Ad Code

র‌্যাবের খাঁচায় মানিক- মঞ্জুর- মিজান

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা ১০ মিনিট। গোয়েন্দা সূত্রে র‌্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জের কাছে খবর আসে মাদকের একটি বড় চালান লেনদেন হবে শান্তিগঞ্জ থানার ব্রাহ্মণগাঁওয়ে। অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

সকাল সাড়ে ১১টা ২০মিনিটের সময় তারা ব্রাহ্মণগাঁও রাস্তার কাছে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়।

এসয় আটক করা হয় হবিগঞ্জের কালিশিরি এলাকার মৃত জমশের উল্যার ছেলে মো. মানিক (৩৪) ও মোহরম আলীর ছেলে মো. মঞ্জুর আলম (৩২) এবং শান্তিগঞ্জ থানার ব্রাহ্মণগাঁওয়ের মৃত আব্দুল জাহানের ছেলে মো. মিজানুর রহমানকে (৫৫)।

এ সময় তাদের হেফাজত থেকে ৭ কেজি গাঁজা ও একবোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে।

Manual7 Ad Code

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তাদের সবার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সবাইকে শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com