সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহকারী সাধারণ সম্পাদক এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, কানিশাইল নিবাসী হেলাল উদ্দিন আহমদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ।
শনিবার (৩ জানুয়ারি) এক শোক বার্তায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি দানবীর ড. রাগীব আলী ও সাধারণ সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, সিলেটের ক্রীড়াঙ্গন উন্নয়নে হেলাল উদ্দিন আহমদ এর অবদান অপূরণীয়। তাঁর মৃত্যুতে আমরা একজন দক্ষ সংগঠক ও নিবেদিতপ্রাণ হারালাম। আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে শোক সইবার শক্তি দান করুন।-আমিন
উল্লেখ্য, মরহুম হেলাল উদ্দিন আহমদ শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। এদিকে রোববার (৪ জানুয়ারি) বাদ যোহর কানিশাইল জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি