• সিলেট, সকাল ৬:২৯, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেট মহানগর তাঁতী দলের দোয়া মাহফিল

admin
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৬
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেট মহানগর তাঁতী দলের দোয়া মাহফিল

Manual3 Ad Code

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেট মহানগর তাঁতী দলের দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি

৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেট মহানগর তাঁতী দলের আহবায়ক কমিটির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

শনিবার (৩ জানুয়ারি) রাতে সিলেট নগরীর রংমহল টাওয়ারের হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পূর্বে এক সংক্ষিপ্ত স্মতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

সিলেট মহানগর তাঁতী দলের আহবায়ক মো. কয়েছ আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হক বেলালের পরিচালনায় স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা তাঁতী দলের আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুস শহিদ, রাহুল হোসেন সাহেল, নুরুল ইসলাম, দিলওয়ার হোসেন মানিক, আমিনুর রহমান, আকবর আলী খান, শামিম আহমদ, শাহজাহান আহমদ, জুনেদ আহমদ জয়নাল, ময়নুল হক, ইসমাইল গাজী, মোঃ আব্দুল মান্নান, আমীর হাসান শামীম, আব্দুল্লাহ আল মামুন সামুন, মোহাম্মদ আলী জিন্নাহ, মনু মিয়া, এজহারুল ইসলাম মন্টু, দিলাল আহমদ, আব্দুল খালিক মিল্টন, সুমন আহমদ, মাসুম আহমদ, নাহিদ হোসেন, দেওয়ান নিজাম খান, মোঃ জালাল উদ্দিন, মোঃ চান মিয়া, নজির হোসেন, নুরুল ইসলাম চঞ্চল, আবুল কাশেম স্বপন, রিপন মিয়া, সদস্য ময়নুল ইসলাম, মোঃ শামীম আহমদ শ্যামল, শাহাব উদ্দিন, সিদ্দিক আহমদ, এমদাদ হোসেন ভূঁইয়া, সাইফুল ইসলাম তারা, মোঃ বাচ্চু মিয়া, মাহবুবুল করিম, আমিনুল হক, আনোয়ার হোসেন শাহজাহান, শফিকুল ইসলাম, পারভেজ মিয়া, রুবেল আহমেদ, আজিজুর রহমান জুনেল, কাজী আহমদ শাহরিয়ার পাপ্পু, হেলাল আহমদ, মোঃ জামাল উদ্দিন, আনোয়ার হোসেন, আমিনুর রশিদ চৌধুরী, জয়নাল খান, মোঃ রিপন, মোঃ মনির, রফিকুল ইসলাম রুবেল, আগা হাসমত উদ্দিন, ইয়াসিন আহমদ, জুনেত আহমদ জামাল, মোঃ রেজান মিয়া, সিরাজ মিয়া, কামরুল ইসলাম, আব্দুল কুদ্দুস খান, মানিক আহমদ, দ্বীন ইসলাম দ্বীনু, আলম আহমদ, সুহেল আহমদ, আব্দুর রহমান, স্বপন আহমদ, শাহজাহান হুসেন প্রমুখ।

Manual5 Ad Code

এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর নেতৃত্ব, সাহসিকতা ও আপসহীন অবস্থান এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Manual3 Ad Code

তারা আরো বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এ সময় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দেশ ও গণতন্ত্রে অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com