• সিলেট, রাত ১০:৫১, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনের নৈতিক দায়িত্ব : আব্দুর রহমান রিপন

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনের নৈতিক দায়িত্ব : আব্দুর রহমান রিপন

Manual1 Ad Code

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনের নৈতিক দায়িত্ব। শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা যেন শীতের কারণে পড়াশোনায় ব্যাঘাত না ঘটায়, সেদিকে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ব্যবসায়ী সংগঠন শুধু ব্যবসায়িক স্বার্থ নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

সোমবার (৫ জানুয়ারি) বাদ যোহর বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা এবং জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে নগরীর মাছিমপুরস্থ জামেয়া মাছূমিয়া ইসলামিয়া মাদ্রসার শতাধিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual6 Ad Code

মাদ্রাসার শিক্ষা সচিব শিব্বির আহমদ এর পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লায়েক মিয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার যুগ্ম মহাসচিব মো. মারুফ আহমদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, কোষাধক্ষ্য মো. নাহিদুর রহমান, ফেডারেল মার্কেটের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, মধুবন সুপার মার্কেটের সহ সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, কোষাধক্ষ্য মো. রিয়াদ রহমান, জামেয়া মাছূমিয়া ইসলামিয়া মাদ্রসার সহকারি শিক্ষা সচিব আনওয়ার হুছাইন, শিক্ষক মুহি উদ্দিন সুলাইমান, জুবায়ের আহমদ, ফয়জুল হাসান, সাইফুর রহমান, মো. ইয়াহইয়া, রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

শীতবস্ত্র বিতরণ শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও ব্যবসায়ীদের পরিবারের মরহুম সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামেয়া মাছূমিয়া ইসলামিয়া মাদ্রসার শিক্ষক ও নাইওরপুল জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা শাহিরুজ্জামান।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com