• সিলেট, রাত ৩:২২, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

হাসিনা ও তার বাবা দেশের গণতন্ত্রকে হ ত্যা করেছে : সালাহউদ্দিন

admin
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬
হাসিনা ও তার বাবা দেশের গণতন্ত্রকে হ ত্যা করেছে : সালাহউদ্দিন

Manual3 Ad Code

হাসিনা ও তার বাবা দেশের গণতন্ত্রকে হ ত্যা করেছে : সালাহউদ্দিন

 

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

 

শেখ হাসিনা ও তার বাবা বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সকালে চকরিয়া উপজেলার পহরচাদা কমিউনিটি সেন্টারে বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার বাবা বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে এবং এদেশের মানুষের অধিকার হরণ করেছে। তারা দুজনেই এক দলীয় শাসন ব্যবস্থা ও এক ব্যক্তির স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলো। শেখ হাসিনা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দীর্ঘ পনেরো-ষোল বছর এদেশে এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করে ছিলেন। ফলাফল ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি শেখ হাসিনার পতন হয়েছে।’

Manual7 Ad Code

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘শেখ হাসিনা এখন আশ্রয় লাভ করেছে তার নিজের স্থান দিল্লীতে। এরা ভারতীয় দল, এরা ভারতীয় সেবা দাস সরকার ছিলো। এরা কখনো বাংলাদেশকে স্বাধীন সত্ত্বা হিসেবে স্বীকৃতি দেয়নি। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা প্রকৃতপক্ষে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে এবং রাজনৈতিক অধিকার হরণ করেছে। এরা ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত দিয়েছে আলেম সমাজের উপর নির্যাতন করেছে এবং আলেমদের হত্যা করেছে এরা মুলত ইসলাম বিদ্বেষী সরকার ছিলো।’

Manual4 Ad Code

বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ রাতের অন্ধকারে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিলো এবং নিরহ মাদ্রাসা ছাত্রদেরকে হত্যা করেছিলো। এভাবেই আওয়ামী লীগ এদেশের গণমানুষের বিপক্ষে দাড়িয়েছিলো, ফল স্বরূপ আওয়ামী লীগ এদেশ থেকে চিরতরে উৎখাত হয়েছে। সুতরাং আগামীতে কি রকম বাংলাদেশ হবে, জনগণ সেটা ইতিমধ্যেই বলে দিয়েছে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমাণের কথা।’

পহরচাদা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফরিদ আহমদ আজিজির সভাপতিত্বে এতে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, পহরচাদা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির আহবায়ক নাছির উদ্দিন হায়দার, উপদেষ্টা জালাল আহমদ সিকদারসহ বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য দেন।

Manual5 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com