সিলেটে মেয়াদোত্তীর্ণ ওষুধের ‘ডিপো’ দি বিএল ফার্মেসি!
নিজস্ব প্রতিবেদক
দি বিএল ফার্মেসি। অবস্থান সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকায়। ফার্মেসিটি যেন মেয়াদোত্তীর্ণ ওষুধের ডিপো।
বুধবার (১৪ জানুয়ারি) বিকালে এই ফার্মেসিতে অভিযান চালিয়ে প্রচুর মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর সিলেট জেলা অফিস।
জানা গেছে, গত ১০ জানুয়ারি ৪ হাজার ৭২০ টাকা দামের একটি বিদেশী ওষুধ কিনতে ওই ফার্মেসিতে গিয়েছিলেন নাছিমা নামের এক ক্রেতা। তারা তাকে তা মাত্র ২৫০০ টাকায় দিয়ে দেন। নাছিমা ম্যামো চাইলে তারা নানান টালবাহানার পর ম্যামো দিয়েছেন। নাছিমার সন্দেহ হলে তিনি তার ডাক্তার কাছে যান এবং ওষুধটা দেখানোর পর দেখা যায় সেটি একটি মেয়াদোত্তীর্ণ ওষুধ।
নাছিমা এ ব্যাপারে অন্যান্য ফার্মেসিতেও গিয়েছেন কিন্তু কেউ কোনো সমাধান দিতে না পারায় তিনি অভিযোগ করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের সিলেট অফিসে।
তার অভিযোগের প্রেক্ষিতে বুধবার অভিযান চালানো হয়। এ সময় প্রচুর মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে বলে স্বীকার করেছন ওষুধ প্রশাসন অধিদপ্তর সিলেট অফিসের ওষুধ তত্ত্ববধায়ক মো. শামীম হোসেন।
তিনি জানান, আমরা অভিযান চালিয়ে দোকানটি থেকে প্রচুর মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছি।
তবে কোনো জরিমানা করা হয়নি বলেও জানান তিনি।