• সিলেট, দুপুর ২:৪০, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুরে ‘গণভোট’ বিষয়ে ভোটদানে উৎসাহিতকরণে উঠান বৈঠক

admin
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬
জৈন্তাপুরে ‘গণভোট’ বিষয়ে ভোটদানে উৎসাহিতকরণে উঠান বৈঠক

Manual8 Ad Code

জৈন্তাপুরে ‘গণভোট’ বিষয়ে ভোটদানে উৎসাহিতকরণে উঠান বৈঠক

জৈন্তাপুর প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রচার ও নারী ভোটারদের ভোটদানে উৎসাহিতকরণের, উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় চিকনাগুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময়ে শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র ও (বি.ডব্লিউ.বি’র) চাউল বিতরণ করা হয়।

Manual2 Ad Code

চিকনাগুল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আফতাব উদ্দিনের সঞ্চালনায় ও ৬নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শতঃস্ফূর্ত অংশগ্রহণের আহবান জানিয়ে গণভোটের ব্যালেট এর রং ও ভোট প্রদান পক্রিয়া বিষয়ে বিস্তারিত অবহিত করেন।

Manual7 Ad Code

তাছাড়া উপস্থিত সকলকে জানান যে, ভোট প্রদান প্রত্যেক নাগরিকের যেমন সংবিধানিক অধিকার ঠিক তেমনি এই অধিকার প্রয়োগ করার জন্য ভোট প্রদান করা নাগরিক দায়িত্ব।

এছাড়াও বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনী আচরণবিধি, এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

উঠান বৈঠক পরবর্তী ইউনিয়ন পরিষদের আয়োজনে বি.ডব্লিউ.বি ২০২৫-২০২৬ চক্রের ১৫৫জন উপকারভোগী মহিলাদের মাঝে জন প্রতি ৩০ কেজি হারে সর্ব মোট ৪.৬৫ মেট্রিক টন খাদ্য শস্য (চাল) ও ১৮৫ জন শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com