জাতীয় ছাত্রশক্তি সিলেট মহানগর কমিটিতে আছেন যারা
নিজস্ব প্রতিবেদক
ছাত্রসমাজের অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তি সিলেট মহানগর শাখার ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটির মাধ্যমে সিলেট মহানগরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। এতে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা মো. জুবায়ের আহমদকে আহ্বায়ক এবং কাওসার গাজীকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
বুধবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়ামের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর শাখার এ কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী এক বছরের জন্য এই কমিটির কার্যকাল নির্ধারণ করা হয়েছে।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- আহ্বায়ক মো জুবায়ের আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: লাহিন তালুকদার, যুগ্ম আহ্বায়ক জিয়াদুল ইসলাম, আবু সুফিয়ান সোহাগ, মো: আলী রিয়াদ, আবদুল্লাহ আল নোমান, জাওয়াদ মুহতাদি আফনান, নুরুন নাহার লাবনী, গোলাম কিবরিয়া, মুদ্রা মোহাম্মদ, মামুন আহমদ, পল্লব বাগচী, ইমরান আহমেদ, বিশাল দে, দেওয়ান মুশফিকুল ইসলাম চৌধুরী, এ কে এম সাদি খাঁন, সাঈদ আহমেদ, জুবায়ের রুমান, আরিফুল হক, মো. ইমরান হোসেন, ইমাম হোসেন খান, কাজী জাকিরুল হাসান, আরিয়ান রাফি শিহাব, আবুল হাসনাত রাকায়াত, মুকতার আহমেদ ইমরান, মামুন আহমেদ, তানভীর সামি, শরীফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, রিফাত আহমেদ সাব্বির, সদস্য সচিব কাওসার গাজী।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব মহিদ হাসান শান্ত, যুগ্ম সদস্য সচিব মুহাম্মাদ এহতেশাম, জুনায়েদ আহনাফ, আবু সালেহ মো. ইয়াহইয়া, ইমরান আহমেদ, সাঈদ আহমদ, সুমাইয়া আক্তার, লিলি আক্তার, নুরুজ্জামান রিফাত, ইব্রাহিম নীল, আলভী আহমেদ চৌধুরী, সাইফুর রহমান রিপন, জবরুল হাসান রায়হান, রবিউল হাসান তৌকির, রিয়াজ উদ্দিন, আল আমিন, হাবিবুর রহমান হাবিব, তুফায়েল আহমেদ, সাইয়ান আহমেদ চৌধুরী, ফারদিন হাসান, তানভীর আহমেদ, ইউসুফ আল আজাদ, কাওসার আহমেদ।
মুখ্য সংগঠক মাহফুজুর রহমান, সংগঠক রাকিবুত তাওহিদ ওয়াফী, মেহেদী হোসাইন পায়েল, নওরোজ সাদমান খান তাহমিন, সনিয়া আক্তার, নওশিন জান্নাত, আমিরুল ইসলাম, লাবণ্য আক্তার, উবায়দুর রহমান উসমানী, মো. ইমরান হুসেন, রাজিব আহমেদ, জাহিদ হাসান, মো: রাহাত হোসাইন, সাইফুল ইসলাম, রিফাত আহমেদ সাব্বির, শাহান আলী তারিফ, রিয়াদ আহমেদ, জহির রায়হান, মাহফুজ খান হৃদয়, আব্দুল জব্বার রাতুল, ফরহাদ আহমেদ, নাজমুস সাকিব, মুন্তাসির মালিক নাবহান, মোশাহিদ উল্লাহ নাহিদ, সাব্বির আহমেদ।
সদস্য নাজমুস সাকিব সামি, ইশমাম খান, শাহ নেওয়াজ শরিফ লিজান, ওয়ালিদ ইবনে আহসান, আজিজুল হাকিম, সুজেল চৌধুরী জিসান, মনিরুল ইসলাম, তাহমিদ রহমান ফাহাদ, এ কে এম সাদি খাঁন, মুহতাসিম আজিজ রাহিন, মিফতাহুল হাসান মেহেদী, আফজল হুসেন, ইয়াসিন আলী, খালেদ আহমেদ, মারুফ আহমেদ শুভ, জুবায়েরুল ইসলাম, আব্দুল্লাহ আহমেদ, এহসানুল ইসলাম রাব্বি, আবুল হোসেন, শাকিল আহমেদ, সাগর আহমেদ, সালমান আহমেদ, ফাহিম আহমেদ, মিজানুর রহমান, সাদিয়া আকতার, তাহিয়া খান, এস এম বুশরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রসমাজের ন্যায্য অধিকার আদায়, গণতান্ত্রিক আন্দোলন জোরদার করা এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নবগঠিত এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সিলেট মহানগরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এছাড়া নবনিযুক্ত কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তির আদর্শ বাস্তবায়ন এবং ছাত্রসমাজের ন্যায্য দাবির পক্ষে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সংগঠনকে শক্তিশালী করতে সর্বস্তরের ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।