• সিলেট, সন্ধ্যা ৬:০২, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বজন হারিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের দুই সদস্য, শোক

admin
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৬
স্বজন হারিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের দুই সদস্য, শোক

Manual8 Ad Code

স্বজন হারিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের দুই সদস্য, শোক

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সংবাদ প্রতিদিন’র সিলেট ব্যুরো প্রধান শাব্বীর আহমদ ফয়েজের ভগ্নিপতী মো. ফয়জুল ইসলাম ইন্তেকাল করেছেন। রবিবার (১৮ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Manual6 Ad Code

মো. ফয়জুল ইসলাম সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকার শ্রীপুর গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫২ বছর। রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

Manual7 Ad Code

অপরদিকে, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিনের নয়নের মাতা মমতাজ বেগম ইন্তেকাল করেছেন। তিনি সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার পশ্চিম ধারাবহর গ্রামের বাসিন্দা ও হাফিজ আফতাব উদ্দিনের স্ত্রী। মমতাজ বেগম সিলেটের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে সোমবার ভোরে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি ডায়াবেটিসসহ নানা রোগে ভোগছিলেন। মরহুমার জানাযার নামাজ আজ বাদ আসর গ্রামের মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

Manual1 Ad Code

এদিকে, এই দুজনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।
তাঁরা এক শোকবার্তায় মরহুম ও মরহুমার মাগফিরাত কামনা এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com