মাদক কারবারি মানিক মিয়া কারাগারে
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানাধীন ধনপুর ইউনিয়নের কাইতকোনা এলাকার বাঁশঝাড়ের ভেতরে মদ বিক্রি করার সময় র্যাব অভিযান চালিয়েছে।
এসময় র্যাব ৮১ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি মানিক মিয়াকে (৩৩) গ্রেফতার করেছে। সে বিশ্বম্ভরপুর থানাধীন কাইতকোনা গ্রামের হজর আলীর ছেলে।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে র্যাব গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত মানিক মিয়াকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশিচত করেছে র্যাব।