• সিলেট, সকাল ১১:২৯, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে সুখবর পেলেন ছাত্রদলের ৭ নেতা

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৬
সিলেটে সুখবর পেলেন ছাত্রদলের ৭ নেতা

Manual2 Ad Code

সিলেটে সুখবর পেলেন ছাত্রদলের ৭ নেতা

নিজস্ব প্রতিবেদক

 

দল থেকে বহিষ্কারের পর এবার সুখবর পেয়েছেন সিলেট ছাত্রদলের ৫ নেতা। তাদের আবেদনের প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে সিলেট জেলা ছাত্রদল। এখন থেকে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ নেই। একই সাথে দুজন ছাত্রদল নেতা প্রবাসে চলে যাওয়ায় তাদেরকে পদে নতুন ২জনকে সাংগঠনিক গতিশীলতার জন্য দায়িত্ব দেয়া হয়েছে।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

মঙ্গলবার (২০ জানুয়ারি) সিলেট জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল এসব সিদ্ধান্তের কথা জানান।

Manual1 Ad Code

জানা যায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকায় সিলেটের গোলাপগঞ্জ পৌর শাখার আহ্বয়াক তারেক আহমদ চৌধুরী ও কানাইঘাটের পৌর সচিব সোহেল আহমদকে দল থেকে অ্যাহতি প্রদান করা হয়েছিলো। একই অপরাধে জৈন্তাপুর উপজেলা শাখার সদস্য সচিব সোহেল আমহদ রিমন, বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার সিয়াম আহমদ ফাহিমদকে বহিষ্কার করা হয়েছিলো।

 

বহিষ্কারকৃত হওয়া নেতাদের দলে ফেরার আবেদনরে ভিত্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের পাশাপাশ প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

Manual2 Ad Code

একই সাথে বিয়ানীবাজার উপজেলা শাখার আহ্বায়ক প্রবাসে থাকায় ইউনিটের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল ইসলাম এনামকে ভারপ্রাপ্ত আহ্বয়াক ও গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব সাহান আহমদ প্রবাসে থাকায় এই ইউনিটের যুগ্ম আহ্বয়াক জাকারিয়া শাহজাহানকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com