• সিলেট, রাত ৯:৪৮, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের বটেশ্বর থেকে গ্রে*প্তা*র আলামিন- রজব

admin
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৬
সিলেটের বটেশ্বর থেকে গ্রে*প্তা*র আলামিন- রজব

Manual3 Ad Code

সিলেটের বটেশ্বর থেকে গ্রে*প্তা*র আলামিন- রজব

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনা থেকে মো. আলামিন (৪০) ও মো. রজব আলীকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।

 

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, বুধবার (২১ জানুয়ারি) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ভারতীয় চা পাতাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

 

আলামিন নেত্রকোনা সদর থানার ঠাকরাকোনা ইউপির বাইশদার গ্রামের মোহাম্মদ আলী ও রোকেয়া আক্তারের ছেলে। বর্তমানে তিনি শাহপরাণ থানার শাহজালাল উপশহরস্ত সি ব্লকের সোহেলের কলোনির বাসিন্দা। আর রজব কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম সদরের অস্টগ্রামের মরহুম দুদু মিয়ার ছেলে। তিনি বর্তমানে সোহেলের কলোনির বাসিন্দা।

 

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১ লাখ ৮০০ টাকার ৫০৪ কেজি ভারতীয় চা পাতা জব্দ করা হয়েছে।

 

তাদের বিরুদ্ধে শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং ১৬/২১/০১/২৬) দায়ের করে দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com